সংস্করণ
31 July 2026
31 July 2026
অন্যান্য
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। এতে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সাথে থাকা আরও একজন; দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।
এর আগে গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটে।
