মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 02 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 August 2026
অন্যান্য

বিএনপি জিয়া ব্যবসা করলে, জুলাই ব্যবসায় অসুবিধা কোথায়: মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু বলেছেন, ‘বিএনপি প্রায়ই এনসিপির উদ্দেশে বলে— জুলাই নিয়ে ব্যবসা করা যাবে না। বিএনপি যদি ‘জিয়া ব্যবসা’ করতে পারে, তাহলে ‘জুলাই ব্যবসা’ করতে অসুবিধা কোথায়!’

শনিবার (১লা আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদা মিতু বলছিলেন, ‘আপনারা নিজেদের এমন জায়গায় নিয়ে গেছেন, আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ মজলুমরা সবসময় মজলুমের পক্ষেই থাকে, জালিমের পক্ষে নয়।’

বিএনপির সমালোচনা করে তিনি মন্তব্য করেন, ‘১৭ বছরের মজলুম এখন জালিম হয়ে উঠছে। আপনারা ছয় মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেননি।’

জেলা এনসিপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ। এছাড়াও দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।