মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 02 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

আরও বেড়ে গেল এলপিজির দাম

ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বিইআরসির জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা। নতুন সিদ্ধান্তে সেটি ৭০ টাকা বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৯৮ টাকায় উন্নীত হয়েছে। এই মূল্য ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক)সহ নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, নতুন এই মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই বহাল থাকবে।

প্রতি মাসে আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে সৌদি আরামকোর (Saudi Aramco CP) ঘোষিত কনট্রাক্ট প্রাইস এবং অন্যান্য ব্যয় বিবেচনায় দেশে এলপিজির দাম সমন্বয় করে থাকে বিইআরসি। আগস্ট মাসেও সেই ধারাবাহিকতায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।