মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 02 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও সোহাগ 

ফুলবাড়িয়া পৌর সদরে ডেঙ্গুসহ মশা বাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ আগস্ট) বিকেলে পৌরসভার উদ্যোগে মাছ ও মাংস বাজার সংলগ্ন এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "যেখানেই আমি, সেখানেই পরিচ্ছন্নতা "এই প্রতিপাদ্যের আলোকে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছি। বর্ষার মৌসুমে মশার প্রকোপ বেশী থাকায় পৌরসভার তত্ত্বাবধানে মশক নিধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় তিনি পরিচ্ছন্ন ফুলবাড়িয়া গড়তে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও তিনি হ্যাশ ট্যাগ হিসেবে ক্লিন ময়মনসিংহ ও ক্লিন ফুলবাড়িয়া ব্যবহার কথা বলেন। এ অভিযান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, ফুলবাড়িয়া সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শেখ তাকী তাজওয়ার,পৌর নির্বাহী কর্মকর্তা তৌহিদ, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব একে এম শমসের আলীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।