মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

২৫ ছক্কা ও ১৫ চারে ৯১ বলে ২৩৩ রান, বিধ্বংসী ইনিংসে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা

ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন। পাঞ্জাব স্টেট ইন্টার ডিস্ট্রিক্ট সিনিয়র ওয়ানডে লিমিটেড ওভার্স টুর্নামেন্ট ২০২৬-২৭-এ রোববার (২ আগস্ট) অমৃতসার পুরুষ সিনিয়র দলের হয়ে টার্ন তারানের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার ইনিংসজুড়ে ১৫টি চার ও ২৫টি বিশাল ছক্কা হাঁকান। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৫৬.০৪, যা পুরো ম্যাচেই প্রতিপক্ষ বোলারদের ওপর আধিপত্যের প্রমাণ দেয়।

উদ্বোধনী জুটিতে অভয় চৌধুরীর সঙ্গে ৩০৫ রানের বিশাল পার্টনারশিপ গড়েন অভিষেক। অভয় ৮৫ বলে ৯৩ রান করে দারুণ সঙ্গ দেন। ইনিংসের ২৫তম ওভারের চতুর্থ বলে আশিস লোরেন্সের শিকার হয়ে ফেরেন অভিষেক। তবে তার আগেই দলের বিশাল সংগ্রহের ভিত্তি গড়ে দেন তিনি।

অভিষেকের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় অমৃতসার পুরুষ সিনিয়র দল। দলের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে সলিল অরোরা ১৮ বলে ২৯ রান করেন।

এদিকে অভিষেকের ইনিংসে মারা একটি বিশাল ছক্কার ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ক্রিকেটভক্তদের মধ্যে সেটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।

ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য অভিষেক সম্প্রতি জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে সময়টা ভালো কাটাননি। তিন ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১, ৮ ও ২ রান। ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

তবে ঘরোয়া ক্রিকেটে এই রেকর্ডগড়া বিস্ফোরক ইনিংসের মাধ্যমে সমালোচনার জবাব দিলেন এই বাঁহাতি ওপেনার। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়ান গেমসে ভারতের হয়ে মাঠে নামার আগে এই ইনিংস তার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।