মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
02 August 2026
অন্যান্য

রাজধানীতে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে গলা কেটে হত্যার অভিযোগে মো. হৃদয় ওরফে শিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি সবজি কাটার চাকু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কলাবাগান থানার আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

কলাবাগান থানা সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে শিপনের সঙ্গে ভুক্তভোগী নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার দিন সকালে বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে শিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘর থেকে ধারালো সবজি কাটার চাকু নিয়ে তিনি স্ত্রীকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে শাশুড়িকেও আক্রমণ করেন শিপন। গলা ও কাঁধে ধারালো অস্ত্রের আঘাতে তিনিও মারা যান।

পুলিশ জানায়, ঘটনার সময় ভুক্তভোগীর ভাই ইয়ামিন বিষয়টি দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে শিপন তার এক বছর বয়সী সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত শিপনের বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।