মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

‘তাকওয়া অর্গানিক’-কে দশ হাজার টাকা জরিমানা করলো বিএসটিআই

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ ছাড়া পণ্য বিক্রির দায়ে ‘তাকওয়া অর্গানিক’ নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

আজ ৩০ জুলাই বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম-এর নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর সহায়তায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে ‘তাকওয়া অর্গানিক’ প্রতিষ্ঠানে- সরিষার তেল, মধু, ওটস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ঘি ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ যাচাই করা হয়। যাচাইয়ে প্রতিষ্ঠানটির অনুকূলে কোনো ধরনের সিএম লাইসেন্স ও মোড়ক নিবন্ধন সনদ পাওয়া যায়নি। এর প্রেক্ষিতে বিএসটিআই’র আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই’র ফিল্ড অফিসার (সিএম) বোরহান উদ্দিন এবং পরিদর্শক (মেট্রোলজি) তৌহিদুল ইসলাম।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে বাধ্যতামূলকভাবে সিএম লাইসেন্স গ্রহণ ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়। অন্যথায় বিধি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।

জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।