মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

বিশেষ ছাড় ঘোষণা ইসলামী ব্যাংকের

গ্রাহক সেবা মাস উপলক্ষে নির্দিষ্ট মেয়াদে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ দিয়ে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধার আওতায় গ্রাহকদের সংশ্লিষ্ট সব ধরনের খরচ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।

সম্প্রতি ব্যাংকটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব গ্রাহক ১ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত MTDRA (Monthly Term Deposit Receipt Account), MSB, MMPDS এবং MSSA হিসাব প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা আগামী ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে নিজ নিজ হিসাব পুনরায় চালু করলে এ বিশেষ সুবিধা পাবেন।

ব্যাংক জানিয়েছে, হিসাব পুনরায় চালুর ক্ষেত্রে কোনো ধরনের পুনঃচালু-সংক্রান্ত খরচ গ্রাহককে বহন করতে হবে না। ব্যাংক নিজ উদ্যোগে সব ধরনের চার্জ মওকুফ করবে। একই সঙ্গে পুনরায় চালু হওয়া হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে বিবেচনা করা হবে।

গ্রাহকদের ব্যাংকিং সেবায় আরও স্বস্তি দেওয়া এবং ক্ষতিগ্রস্ত আমানতকারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই এ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সুবিধা গ্রহণে আগ্রহী গ্রাহকদের দ্রুত নিজ নিজ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।