03 August 2026
৪ আগস্ট রাজউকের পরিত্যক্ত বাড়ি-ফ্ল্যাট বরাদ্দের লটারি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পরিত্যক্ত বাড়ি ও ফ্ল্যাট বরাদ্দের লটারির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর রাজউক ভবনের রাজউক অডিটোরিয়ামে এ লটারি অনুষ্ঠিত হবে।
সম্প্রতি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউকের আওতাধীন চারটি প্রকল্পের মোট ৯টি পরিত্যক্ত বাড়ি এবং হাতিরঝিল অ্যাপার্টমেন্ট প্রকল্প (বিল্ডিং-০১)-এর ফ্ল্যাট বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে। প্রকল্পগুলো হলো— রূপসা (গুলশান), ইরাবতী (গুলশান), নাফ (মোহাম্মদপুর) এবং ধলেশ্বরী (ধানমন্ডি)।
রাজউক জানিয়েছে, পুরো লটারি কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে পরিচালনা করা হবে। এ উপলক্ষে সংশ্লিষ্ট সব আবেদনকারী বা তাদের যথাযথ ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিকে নির্ধারিত সময়ের আগেই রাজউক অডিটোরিয়ামে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
লটারি-সংক্রান্ত বিস্তারিত তথ্য রাজউকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য ddest1@rajukdhaka.gov.bd ই-মেইলে যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।
