মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ: জামায়াতের রুকন বহিষ্কার

রাজশাহীর পবা উপজেলায় নয় বছর বয়সী এক শিশুকন্যাকে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর এক রুকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ‘নৈতিক স্খলনের’ দায়ে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

সোমবার (৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বড়গাছি ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান মিলন। তিনি জানান, অভিযোগ ওঠার পর দলীয়ভাবে ভুক্তভোগী শিশুর পরিবারের সঙ্গে কথা বলা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় রোববার (২ আগস্ট) উপজেলা জামায়াতের সভায় ইউনিয়ন পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অভিযুক্ত ওমর ফারুককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত ওমর ফারুক (৩৫) উপজেলার পাকারমাথা গ্রামের বাসিন্দা এবং বড়গাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের রুকন ছিলেন। পেশায় তিনি একজন গ্রাম্য চিকিৎসক। একটি ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে শিশুদের প্রাইভেট পড়াতেন। তাঁর ভাই আবু বকর একই ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি। বর্তমানে ওমর ফারুক নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুলাই প্রতিদিনের মতো ওই শিশুকন্যা প্রাইভেট পড়তে যায়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে ওমর ফারুক কৌশলে অন্য শিক্ষার্থীদের বিদায় করে শিশুটিকে একা রেখে যৌন হয়রানি করেন। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি করতে করতে মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

এ ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ ওমর ফারুককে তাঁর বাড়ি থেকে আটক করে। পরে রাতে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পবা থানায় মামলা দায়ের করেন। পরদিন শনিবার সকালে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।