মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

বুড়িচংয়ে আত্মপ্রকাশ করল জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ; শহীদদের স্মরণে দোয়া 

কুমিল্লার বুড়িচং উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানের মাধ্যমে বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী জুলাই ও কারা নির্যাতিত ঐক্য পরিষদ-এর আত্মপ্রকাশ করা হয়।

রোববার (২ আগস্ট) রাতে বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটোরিয়াম রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে নবগঠিত সংগঠনটি।

অনুষ্ঠানে জুলাই শহীদ ও কারা নির্যাতিত নেতাকর্মীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের অবদান ও ত্যাগের কথা স্মরণ করে স্মৃতিচারণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও কারা নির্যাতিত মো. মাহাবুবুর রহমান মাসুম-এর সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও কারা নির্যাতিত মো. আব্দুল মান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও কারা নির্যাতিত মো. নজরুল ইসলাম ভূইয়া এবং দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. কবির হোসেন ভূইয়া।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ময়নাল হোসেন, ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কারা নির্যাতিত মো. মনিরুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলী আহমদ মোস্তফা, ময়নামতি ইউনিয়ন বিএনপির সদস্য ও কারা নির্যাতিত মাহাবুব আলম খোকন, যুবদল নেতা ও কারা নির্যাতিত গিয়াস উদ্দিন মাস্টার, কারা নির্যাতিত কারা নির্যাতিত দেলোয়ার হোসেন,কারা নির্যাতিত বাহার উদ্দিন এবং বাদল।