সংস্করণ
03 August 2026
03 August 2026
অন্যান্য
সিরাজগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে র্যাব-১২ সদস্যরা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি জানান, এনায়েতপুর থানার বারুপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর পবা থানার বড়গাছি গ্রামের রবিউল ইসলাম (৪৬), ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার মাদলা গ্রামের জয়দল (৫৫), রাজশাহীর পবা থানার বড়গাছি গ্রামের ইদ্রিস আলী (৫০) এবং সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার গোপালপুর গ্রামের আসলাম ব্যাপারী (২৬)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
