মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 26 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

কুমিল্লায় মাটিচাপা অবস্থায় ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় ১৮টি বস্তাভর্তি অন্তত ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানান, রবিবার (২ আগস্ট) মধ্যরাত ও সোমবার সকালে মুগুজীর দাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো তারা উদ্ধার করেন।

পুলিশ বলছে, গোপনে খবরে পরিচালিত ওই অভিযানে প্লাস্টিকের বোতলে থাকা ফেনসিডিলগুলো আংশিক মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মুগুজী গ্রামের একটি বাড়ির পাশে বস্তাভর্তি পরিত্যক্ত অবস্থায় এসব ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ফেনসিডিলের সঠিক পরিমাণ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরিদর্শক সঞ্জয় কুমার বলছেন, “১৮টি বস্তায় অন্তত পাঁচ হাজার বোতল ফেনসিডিল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া বোতলগুলোতে ফেনসিডিল সিরাপ রয়েছে।”

এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ফেনসিডিলের মধ্যে এটি সবচেয়ে বড় চালান।” তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া চালানটি ধ্বংস করার উদ্দেশ্যে বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।”

উদ্ধার করা ফেনসিডিলগুলো থানায় আনা হয়েছে জানিয়ে পরিদর্শক সঞ্জয় বলেন, “জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”