মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 03 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী

জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতারাও এ সময় উপস্থিত থাকবেন।

তবে জরুরি সংবাদ সম্মেলন আহ্বানের কারণ বা আলোচ্য বিষয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের আনুষ্ঠানিক বক্তব্য তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে।