মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 04 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 August 2026
অন্যান্য

ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থামাতে গিয়ে খুন হলো স্কুলছাত্র

বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্মম ঘটনা ঘটে।

নিহত জামিল শেখ উপজেলা শাহ বন্দেগী ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যায়। এ সময় প্রতিপক্ষ পক্ষের শাকিল (২২) নামের এক তরুণ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং স্বজরে লাথি কিল ঘুসি মারে। এতে জামিল গুরুতর আহত হয়ে মাঠে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় অভিযুক্ত শাকিল একই ইউনিয়নের শেরুয়া দত্তপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, শাকিল এলাকার একটি চাতালে ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মইনুদ্দিন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে