মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 05 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 August 2026
অন্যান্য

বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের মির্জাপুরের কৃষকলীগের বহিষ্কৃত সভাপতি হুমায়ুন তালুকদারকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হুমায়ুন তালুকদার টাঙ্গাইলের মির্জাপুরের গোড়াই গ্রামের আব্দুর রশিদ তালুকদারের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ওসি সাইফুর রহমান খান জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে হুমায়ুন তালুকদার ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে সিস্টেম যাচাই বাছাইকালে তার নাম ‘কালো তালিকাভুক্ত’ হিসেবে দেখা যায়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।