মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 05 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

কিশোরগঞ্জে শহিদ নাঈমের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

নীলফামারীর কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যূথ্থান ২৪ এর শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বুধবার সকালে জুলাই গণঅভ্যুথ্থান দিবস উপলক্ষে রণচন্ডী সোনাকুড়ির গ্রামের বাড়িতে গিয়ে শহিদ নাঈম বাবুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান।

সকাল ১০ টায় উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহিদ নাঈম বাবু’র কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জুলাই গণঅভ্যুথ্থান দিবসের শুভ সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আব্দুল গফুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, এনসিপির আহবায়ক জাহেদুল ইসলাম লাবু, জুলাই যোদ্ধা রফিক শাহ্ প্রমুখ।

এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, ছাত্ররা অংশগ্রহণ করেন।