মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 25 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

রাজবাড়ী পাংশার মৈশালা বাসষ্ট্যান্ডে ২৫ জুলাই সাংবাদিক আকাশ মাহমুদ'কে মারধর করার মামলায় বিশু সরদার (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিশু পাংশার কুলটিয়া গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে।

প্রসঙ্গত যাত্রী হয়রানীকে কেন্দ্র করে গত ২৫ জুলাই সন্ধ্যার কিছু সময় আগে পাংশা মৈশালা বাসষ্ট্যান্ডে অটো ড্রাইভারদের সাথে কিছু লোকজনের কথা কাটাকাটি ও পরবর্তিতে মারামারি শুরু হয়।

এ সময় কা লের কণ্ঠ পত্রিকার (মাল্টিমিয়া) রাজবাড়ী জেলা প্রতিনিধি সাংবাদিক আকাশ মাহমুদ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মারামারির এ চিত্র তার মোবাইল ফোনে ধারণ করতে গেলে অটো ড্রাইভাররা লাঠিসোটা নিয়ে তার উপর হামলা চালায়।

হামলায় আকাশ মাহমুদ এর মাথা ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলাকারিরা তার পত্রিকার পরিচয়পত্রটিও ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ২৬ জুলাই পাংশা মডেল থানায় আকাশ মাহমুদ বাদী হয়ে ১ জনের নাম উল্লেখ করে ৪/৪ জনের নামে মামলা দায়ের করিলে সেই মামলায় আসামী বিশু সরদারকে গ্রেফতার করে ৫ আগষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করেন পাংশা থানা পুলিশ।

পাংশা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন ভিডিও দেখে আসামী সনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়েছে বাকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।