মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 06 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

সুনামগঞ্জে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা,জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সংবর্ধনা প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট (বুধবার) বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি হাসনরাজা মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় স্হানীয় সরকার উপ-পরিচালক অসীম চন্দ্র বনিক এর সভাপতিত্ব ও সহকারি কমিশনার দ্বিপান্বীতা দেবী ও জেলা শিল্পকলার কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক পাবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য অ্যাড.নুরুল ইসলাম নুরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন মো জসিম উদ্দিন, শহিদ মোহাম্মদ আয়তুল্লার পিতা মো: সিরাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন জুলাই যোদ্ধা অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপন, অ্যাডভোকেট মামুনুল রশিদ কয়েছ, কামরুল হাসান রাজু, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বুজ্জু মিয়া, হাফেজুল ইসলাম রাজু, ফয়সাল আহমেদ, জহুর আহমদ, রিপন মিয়া, সায়মন আহমেদ শিহাব, রাহুল, মোহাম্মদ নূর উদ্দিন, সাদিকুর রহমান চৌধুরী, ওবায়দুল ইসলাম, মোহাম্মদ তারেক মিয়া। পরে অতিথি বৃন্দ পুরষ্কার বিতরণ করেন।