মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 06 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 August 2026
অন্যান্য

পাংশা সরকারি কলেজে '০৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিত

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে '০৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬' পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কলেজের ছাত্র-ছাত্রী মিলনায়তনে (কক্ষ নং- ১০৪) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম।

এ সময় এ কে এম মনোয়ারুল ইসলাম ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য শিক্ষার্থীদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন। পাংশা সরকারি কলেজের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর শহীদ পরিবার ও আহত অসুস্থ জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।