মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 26 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 August 2026
অন্যান্য

কারো সাক্ষাৎ না পেয়ে সচিবালয় ছাড়লেন ১১ দলের নেতারা

জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

এ অবস্থায় সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করেও সরকারের কোনো প্রতিনিধির সাক্ষাৎ পাননি তারা। পরে আরও কয়েক মিনিট অপেক্ষা করে পরে দুপুর দেড়টার দিকে তারা সচিবালয়ের সামনে থেকে সরে যান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে সচিবালয়ের সামনে পৌঁছালে পুলিশ তাদের অগ্রযাত্রায় বাধা দেয়। এরপর সেখানেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।