মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Saturday, 08 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 August 2026
অন্যান্য

পাংশায় হাইব্রিড সোলার অপারেটেড মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন

রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সৌরবিদ্যুৎ চালিত মিনি কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (৮ আগস্ট, ২০২৬) পাংশা উপজেলার গোপালপুর বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের এ প্রকল্পের আওতায় গঠিত (হাইব্রিড সোলার অপারেটেড) মিনি কোল্ড স্টোরেজ-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশীদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মইনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের হাইব্রিড সোলার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের মাধ্যমে এলাকার কৃষক সমাজ তাদের উৎপাদিত পচনশীল কৃষি পণ্য দীর্ঘমেয়াদে সংরক্ষণ করতে পারবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাংশার বাস্তবায়নে এবং কৃষি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি কর্মকর্তা এবং সাধারণ কৃষকরা উপস্থিত ছিলেন।