মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 09 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 August 2026
অন্যান্য

মোরেলগঞ্জে ৪২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুরে মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আলহাজ মো. সুলতান আহম্মেদ ফকির।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৪২ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও অর্থ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের মেধা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

মোরেলগঞ্জ মডেল একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।