সংস্করণ
09 August 2026
09 August 2026
অন্যান্য
সৌদিতে কারখানায় ভয়াবহ আগুনে নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ৭ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
উপজেলার বিভিন্ন গ্রাম থেকে জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে তারা ওই কারখানায় কর্মরত ছিলেন।
রোববার (৯ আগস্ট) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউএনও মো. মনিরুজ্জামান জানান, নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
