মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 August 2026
অন্যান্য

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে ধরে নেওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক

মেহেরপুর সীমান্তে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবাদে বাংলাদেশীরা ভারতীয় দুজনকে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে মোঃ আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩ এস নিকট জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্টা থানার অধীনস্ত ৫৬ বিএসএফ ব্যাটালিয়ন এর নবচন্দ্রপুর ক্যাম্পের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে কিছুক্ষণ পরেই স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়-স্বজনরা সীমান্তের পাশে কৃষি কাজ করার সময় ভারতীয় নাগরিক নদীয়া জেলার তেহট্ট থানার লালবাজার গ্রামের মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) ও একই গ্রামের কুঞ্জু বিশ্বাসের ছেলে শ্রী নরতন বিশ্বাস(৩৫), পিতাঃ কুঞ্জ বিশ্বাসকে ধরে এনে ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করে। এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক আছে। আশা করছি পতাকা বৈঠকে বাংলাদেশীকে ফেরত আনা হবে, পাশাপাশি ভারতীয়দের ফেরত দেওয়া হবে।

ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে এ ব্যাপারে সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি