মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 August 2026
অন্যান্য

এসএসসি ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। প্রতিষ্ঠানটির ৪০২ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯৩ জন কৃতকার্য হয়েছে, যা পাসের হার ৯৭.৮ শতাংশ। এছাড়া, ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রকাশিত ফলাফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর এই কৃতিত্বপূর্ণ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। বিশেষ করে ৯৭ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন প্রতিষ্ঠানটির একাডেমিক সাফল্যকে আরও সমৃদ্ধ করেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে ফরিদপুর পুলিশ সুপারের সঠিক দিকনির্দেশনা, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখের অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধান এবং পড়াশোনার প্রতি বিশেষ নজরও ভালো ফলাফলের অন্যতম কারণ বলে জানা গেছে।

এবিষয়ে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কায়ূম শেখ বলেন, "আমাদের প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা ভালো ফলাফল অর্জন করেছে—এটা আমাদের জন্য গৌরবের। আশা করি, আগামী বছর আমাদের ছেলেমেয়েরা আরও ভালো ফলাফল অর্জন করবে।"

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতের জন্য যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, বিষয়ভিত্তিক প্রস্তুতি, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বিত ফল হিসেবেই এবারের ভালো ফলাফল এসেছে। আগামীতে পাসের হার শতভাগে উন্নীত করার পাশাপাশি জিপিএ-৫-এর সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা কাজ করবেন।

ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এবারের ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতারই প্রতিফলন। এ অর্জন আগামী দিনে শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।