মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

জিয়াউর রহমানের উত্তরসূরিদের ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার: রিজভী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম ও দেশের প্রতি তাদের অবদান মেনে নিতে পারেননি।

বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের সময়ই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো ধরনের পদক্ষেপ নিতে বাদ রাখেননি বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী আরও অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। তার দাবি, এ কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে লক্ষ্য করে তিনি বিভিন্ন সময় নানা ধরনের ষড়যন্ত্র করেছেন।

বিএনপির এই নেতা বলেন, মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ আর সুযোগ দেবে না। জনগণের প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলেও মন্তব্য করেন তিনি।