মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

যশোর-বেনাপোল সড়কে অভিযানে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে একটি স্বর্ণের বারসহ হাসান কবীর নয়ন (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক নয়ন চুয়াডাঙ্গার সুটিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায়। এ সময় নয়নের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১১৬.৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৭০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট বাজার মূল্য ২৫ লাখ ৬৩ হাজার ৩১১ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি এনে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা করছিলেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সম্প্রতি ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।