মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

পূর্ণ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে?

পৃথিবীতে আজ বুধবার (১২ আগস্ট) হবে পূর্ণ সূর্যগ্রহণ। বিশ্বের লাখ লাখ মানুষ বিরল দৃশ্য উপভোগের জন্য প্রস্তুতি নিয়েছেন। চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝ বরাবর চলে এলে সূর্যগ্রহণ হয়।

তবে বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে না। সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, বিশ্বের একটি নির্দিষ্ট অংশে এ সূর্যগ্রহণ দেখা যাবে।

এরমধ্যে ইউরোপের গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং স্পেনের উত্তরাঞ্চলের বাসিন্দারা পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন। অপরদিকে ইউরোপের পূর্বাঞ্চলের দেশগুলোর মানুষ আংশিক সূর্যগ্রহণ দেখতে পারবেন।

বাংলাদেশ থেকে সূর্যগ্রহণটি দেখা যাবে না কারণ যখন এটি হবে তখন বাংলাদেশসহ এ অঞ্চলের দেশগুলোতে রাত থাকবে। ফলে রাতে এটি দেখা সম্ভব নয়।

সূর্যকে চাঁদের যে ছায়া ঢেকে দেবে সেটির ৮ হাজার ২৬০ কিলোমিটার পথ পাড়ি দিতে লাগবে দেড় ঘণ্টার মতো। তবে ছায়াটির বেশিরভাগই যাবে জনমানবহীন আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে।

ছায়াটি রাশিয়ার উত্তর মেরুর কাছ থেকে শুরু হয়ে দক্ষিণ দিকে যাবে। পূর্ণ সূর্যগ্রহণটির স্থায়িত্ব হবে ২ মিনিট ১৮ সেকেন্ড। এতে করে আইবেরিয়ান উপদ্বীপ এবং গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের অনেক অঞ্চল দিনের বেলাতেই রাতের মতো অন্ধকার হয়ে যাবে।

এদিকে এমন সূর্যগ্রহণ হলে পশু ও পাখি নিস্তব্ধ হয়ে যায়। কারণ তারা মনে করে পৃথিবীতে রাত নেমে আসে।

বিরল এ সূর্যগ্রহণ দেখতে ইউরোপের দেশগুলোর বিভিন্ন জায়গায় এখনই মানুষ জড়ো হয়েছেন। তারা দিনের বেলাতেই রাতের মতো আলো উপভোগ করার বিষয়টি সম্পূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করছেন।

সূত্র: ইউরো নিউজ