মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 12 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 August 2026
অন্যান্য

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১২ আগস্ট (বুধবার) বিকাল ৩টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জাতির সার্বিক মুক্তির জন্য ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনা-১ (১০৯) আসনের সংসদ সদস্য ও কেওড়াবুনিয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ এবং সংগঠনের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

বরগুনা জেলা শাখার বিদায়ী সভাপতি মুফতী মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে এবং বিদায়ী সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুস শাকুরের সঞ্চালনায় সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে উপস্থিত নেতৃবৃন্দের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ অনুমোদন দেওয়া হয়।

সভাপতি: আলহাজ্ব মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ (এমপি, বরগুনা-১)
সহ-সভাপতি: মাওলানা আব্দুস শাকুর ও মাওলানা জালাল উদ্দিন কারিমী
সাধারণ সম্পাদক: মাওলানা রেজাউল করিম আকন
প্রধান উপদেষ্টা: মুফতি মিজানুর রহমান কাসেমী
উপদেষ্টা: আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব বাওয়ালকর) ও আলহাজ দেলোয়ার হোসেন

সম্মেলনে বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে রাজপথে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।