মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 14 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 August 2026
অন্যান্য

বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা?

বগুড়ার এক আবাসিক হোটেল থেকে মিরাজ (১৫) নামের দশম শ্রেণীর এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিরাজ শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ইউসুফ উদ্দিন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং স্থানীয় ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বগুড়া শহরের ‘পাঁচ ভাই’ নামের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিবার দাবি করছে, এটি আত্মহত্যা নয়, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নিহতের বড় ভাই শামীম অভিযোগ করে জানান, নওগাঁর মান্দা উপজেলার এক হিজড়ার সঙ্গে মিরাজের পরিচয় ও সম্পর্ক ছিল। গতবুধবার সন্ধায় বাড়ি থেকে বের হয়েছে। বৃহস্পতিবার সকালে মরদেহ হোটেল থেকে পাওয়া যায়। তবে হিজড়া বিভিন্ন সময় ব্লাকমেইল করে মিরাজকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেত। শামীমের দাবি, ওই হিজড়াই মিরাজকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম জানান, খবর পেয়ে পুলিশ হোটেলের রুম থেকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।