মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 14 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 August 2026
অন্যান্য

মাদকের টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও মাদকের টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে শখের বানু (৫৭) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার ছেলে ইখলাসুর রহমান। শুক্রবার ভোররাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই মা শখের বানুর সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুকে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন ও মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।