মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 14 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 August 2026
অন্যান্য

বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ কর্মী আটক

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন আটক হয়েছে।

গত ১৩ আগষ্ট বৃহস্পতিবার রাতে শার্শা থানা পুলিশের এসআই শরিফুল ইসলাম এক বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ কর্মী ইমরান হোসেন শার্শার দরি দূর্গাপুর গ্রাম থেকে আটক করেছে। আটককৃত ইমরান উক্ত গ্রামের জিন্নত আলীর পুত্র।

পুলিশ জানায়, ২০২৪ সালের শার্শা থানার মামলা নং- ৩১ অন্যতম আসামি ইমরান হোসেন। আটককৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক।