সংস্করণ
14 August 2026
14 August 2026
অন্যান্য
নাশকতা মামলায় কারাগারে আইভি

বগুড়া জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুরকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুপুরের বিরুদ্ধে নাশকতার একটি মামলা রয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে মোবাইল ফোনে তার যোগাযোগ ছিল বলে পুলিশ তথ্য পেয়েছে।
পুলিশের দাবি, নুপুরের ফেসবুক আইডিতেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রচারসংক্রান্ত বিভিন্ন পোস্ট রয়েছে। এসব বিষয় যাচাই-বাছাইয়ের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আইভি খাতুন নুপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মচারী। তিনি শহরের শিববাটি এলাকার বাসিন্দা।
