মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 14 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 August 2026
অন্যান্য

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে উপজেলার দিবর ইউপির বনগাম এলাকা থেকে ২৩ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২ জনকে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশসূত্রে জানা যায়, উপজেলার দিবর ইউনিয়নের বনগাম এলাকায় অভিযান পরিচালনা করে মৃত ইব্রাহিম মন্ডলের পুত্র আব্দুল হামিদ ওরফে হানিফা(৩৫) ও মৃত সামসুদ্দীনের পুত্র আজহার আলী (৩৮) নামে দুজনকে ২৩ পিচ অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ভাবে অব্যাহত থাকবে।