মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 14 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 August 2026
অন্যান্য

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মোটর ট্যাংকার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সান শাইনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুর তিনটার দিকে বহির্নোঙরে থাকা একটি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা আরেকটি জাহাজকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া জানা যায়নি।

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় জলসীমায় দুই জাহাজের মধ্যে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে৷ ইতিমধ্যেই বন্দরের টাগবোট, নৌবাহিনী ও কোস্ট গার্ড উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া সেল জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই কোস্টগার্ডের একটি উদ্ধার ও পরিদর্শনকারী দল দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে জাহাজ দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ জানা সম্ভব হবে।