14 August 2026
নালিতাবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সুত্র জানায়, শুক্রবার ভোর রাতে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি। জব্দ করা এসব মদের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানান, শেরপুর ও ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত সদা জাগ্রত থেকে বিজিবি দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো জানান, গারো পাহাড়ি সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
