মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 16 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
16 August 2026
অন্যান্য

নালিতাবাড়ীতে ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ১৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব কর্মসূচির ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার নন্নী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহেল রানা (২৫) এবং রূপনারায়ণকুড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুদ্দিন (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন কর্মসূচি পালনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালনের ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।