মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 22 September 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
18 August 2026
অন্যান্য

বলের আঘাতে আইসিইউতে ভারতীয় আম্পায়ার

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে ব্যাটারের জোরালো শটের বলের আঘাতে গুরুতর চোট পেয়েছেন ভারতীয় আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সোমবার (১৭ আগস্ট) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের ম্যাচে ঘটে এই দুর্ঘটনা। নিউ দিল্লির ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনার করা বলটি খেলতে গিয়ে লক্ষ্মণ থারেজা সোজা ব্যাটে জোরালো শট নেন। বলটি মাটিতে না পড়ে সরাসরি গিয়ে আঘাত করে আম্পায়ার ভরদ্বাজের ডান চোয়ালের নিচের অংশে।

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন ভরদ্বাজ। পরিস্থিতি দেখে ব্যাটার থারেজাও হতভম্ব হয়ে যান। তিনি মাথায় হাত দিয়ে পিচে বসে পড়েন এবং পরে আম্পায়ারের কাছে ছুটে যান। ম্যাচ কর্মকর্তারাও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। 

প্রাথমিক চিকিৎসার পর ভরদ্বাজকে হাসপাতালে নেওয়া হয়। পরে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়, তাকে আইসিইউতে রেখে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য অবশ্য প্রকাশ করা হয়নি।

এটি ভরদ্বাজের জন্য চলতি ডিপিএলে প্রথমবারের মতো মাঠে আঘাত পাওয়ার ঘটনা নয়। এর আগে একটি ম্যাচেও তিনি কাঁধে বলের আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।

তবে দুর্ঘটনার মধ্যেও ম্যাচটি শেষ হয়। ইস্ট দিল্লি রাইডার্স ১৯২ রান করার পর নিউ দিল্লি টাইগার্সকে ১৫৬ রানে অলআউট করে ৩৬ রানে জয় পায়।