মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 19 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 August 2026
অন্যান্য

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাঙ্গায় পল্লী চিকিৎসকদের কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে যক্ষ্মা, ডেঙ্গু এবং ওরাল হাইজিন (মুখ ও দাঁতের যত্ন) বিষয়ক এক বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মশালার আয়োজন করে ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরিফুল হক, ডা. আঁখি আক্তার ও ডা. আয়েশা আক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক সুমন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি ওবায়দুর রহমান, সহ-সভাপতি লুৎফর মাতুব্বর এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মশালায় বক্তারা যক্ষ্মা প্রতিরোধ ও সঠিক চিকিৎসা পদ্ধতি, বর্ষাকালে ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতা এবং মুখ ও দাঁতের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তৃণমূল পর্যায়ে সঠিকভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে পল্লী চিকিৎসকদের অবদানের ভূয়সী প্রশংসা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।