মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 20 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
19 August 2026
অন্যান্য

ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

​ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ​ বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পথচারী হৃদয় শেখ (২০) ও মোটরসাইকেল, চালক সাকিব শেখ (২২)। ​ পুলিশ জানায়, নগরকান্দা থেকে সাকিব তাঁর মোটরসাইকেল নিয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পথচারী হৃদয় শেখ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাকিব ও পথচারী হৃদয় সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। ​

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।