মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 21 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 August 2026
অন্যান্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করা হবে: ইরান

ইরান এখনও অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করবে বলে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি।

বৃহস্পতিবার তিনি বলেন, আইআরজিসির ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত ওয়ারহেডগুলোর ধ্বংসক্ষমতা আগের যুদ্ধগুলোতে ব্যবহৃত ওয়ারহেডের তুলনায় অনেক বেশি।

তিনি আরও বলেন, ইরান সামরিক অস্ত্রের সব ক্ষেত্রেই ধারাবাহিকভাবে অগ্রগতি অর্জন করছে এবং আরও নির্ভুল, ধ্বংসাত্মক ও প্রযুক্তিগতভাবে উন্নত অস্ত্র তৈরি করছে।

আইআরজিসির এই কর্মকর্তা পুনর্ব্যক্ত করেন যে, ইরান কখনোই অস্ত্র উৎপাদন ও উন্নয়ন বন্ধ করে নি। তিনি বলেন, আমরা প্রতিদিন অগ্রসর হচ্ছি এবং এই ক্ষেত্রে যে-কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আরেকটি যুদ্ধ শুরু হলে আমাদের অস্ত্র অবশ্যই অতীতের অস্ত্রগুলোর মতো হবে না। এই পার্থক্য ওয়ারহেডের নতুন প্রজন্ম, আঘাতের নির্ভুলতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা কিংবা অন্য যে-কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে।

সূত্র- পার্সটুডে।