মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 23 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
21 August 2026
অন্যান্য

এসএসসি উত্তীর্ণ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিল পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন

পটুয়াখালীতে এসএসসি উত্তীর্ণসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। বিশেষ অতিথি ছিলেন ডাকসুর এবি জুবায়ের ও আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে পটুয়াখালী সদর উপজেলার ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩৬ জন এবং ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পঞ্চম ও অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী এসব শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরে তাদের হাতে ক্রেস্ট, স্কুল ব্যাগ ও কলম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।