মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 24 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
23 August 2026
অন্যান্য

শেরপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

শেরপুরে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলি বেগম (৪২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ফরিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলি বেগম ওই এলাকার ফুরকান আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের জন্য রাইস কুকারে ভাত রান্না করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত তারের সংস্পর্শে আসেন বুলি বেগম। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বুলি বেগমকে মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।