মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 24 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
24 August 2026
অন্যান্য

বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারত- উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। কোনো দেশই বড় বা ছোট নয়; সমতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দিনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের তরুণ প্রজন্মের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পরিবেশ নিশ্চিত করা উভয় সরকারের দায়িত্ব। উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত পরস্পরের ওপর নির্ভরশীল। তাই পারস্পরিক নির্ভরতাই দুই দেশের সম্পর্কের স্থায়ী ভিত্তি হতে পারে।

তিনি আরও বলেন, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ উদ্যোগে উৎপাদন কার্যক্রম বাড়ানোর সুযোগ রয়েছে।

সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি স্থলবন্দর ও বর্ডার হাট পুনরায় চালুর বিষয়েও আলোচনা হয়েছে।