মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 27 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
26 August 2026
অন্যান্য

পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশা উপজেলার বৃত্তিডাঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বৃত্তিডাঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মো: নাজির হোসেন উজিরের ব্যাক্তিগত আয়োজনে নিজ বাড়ির আঙ্গিনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বিশেষ দোয়া মোনাজাত ও আলোচনা করেন দারিয়াপুর দরবার শরীফের পীর হযরত মাওলানা শাহ আবু তালহা মু. মুস্তাইন বিল্লাহ।

এ সময় শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক প্রধান শিক্ষক মো: রেজাউল আলম হুমায়ুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ কালাম,বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএনপি নেতা আক্তার হোসেন, মো: নাজির হোসেন উজির,এ্যাড. শাহীনুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, আলেম ওলামাসহ সহাস্রাধীক মানুষ এ আয়োজনে শামীল ছিলেন।

আলোচনা ও দোয়া মাহফিল শেষে সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।