মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 28 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 August 2026
অন্যান্য

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ঢাকার সাভারের আশুলিয়ায় পবিত্র জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী আয়োজনে খিতাপচর রহমানিয়া দরবার শরীফের উদ্যোগে আশুলিয়ার চিত্রশাইল কাদেরিয়া চিশতিয়া রহমানিয়া ইসলামিয়া খানকাহ্ শরীফে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি করা হয়। পরে রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শোভাযাত্রা ও মিলাদ মাহফিলে আঞ্জুমানে রহমানিয়া আশেকানে আউলিয়া পরিষদ ঢাকা মহানগর শাখার সভাপতি সাঈদ মীর সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের খিতাপচর রহমানিয়া দরবার শরীফের হযরত শাহসূফী আল্লামা আলহাজ্ব সৈয়দ শাহ্ নজরুল ইসলাম খিতাপচরী (মঃজিঃআঃ) এবং মুফতী মাওলানা সৈয়দ আসহাব উদ্দীন খিতাপচরী আল হাসানী (মঃজিঃআঃ)।

আলোচনায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষা অনুসরণের আহ্বান জানান।

জশনে জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা পবিত্র দরুদ ও সালাম পাঠ করেন। মহানবী (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং তাঁর দেখানো পথে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।