মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 29 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 August 2026
অন্যান্য

পর্যটন স্পষ্ট শহীদ সিরাজলেক এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও সুন্দর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা গড়ার লক্ষ্যে পর্যটন স্পষ্ট শহীদ সিরাজলেক ও এর আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এর নির্দেশনায় শহীদ সিরাজ লেক ও এর আশপাশের সড়ক, বাজার এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ করে এক স্থানে জমা করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এর পাশাপাশি আগত পর্যটক, ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন করার জন্য পরামর্শ দেয়া হয়।

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপি আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, চেয়ারম্যান আলী হায়দার, বাদাঘাট বনিক সমিতির সভাপতিনজুরুল শিকদার, তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সাইদুল কিবরিয়া, বিএনপি নেতা হাবিবুর রহমান সংগ্রাম,আজিজুল ইসলাম, আতিকুর রহমানসহ যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।