মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 30 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
29 August 2026
অন্যান্য

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদক সেবনের অভিযোগে ১ ব্যক্তির ৬ মাসের কারাদন্ড

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক সেবনের অভিযোগে মো.শাহজাহান (৪২) নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এ আদালত পরিচালনা করে অভিযুক্তকে শাস্তি প্রদান করেন৷ জানা গেছে বোয়ালখালী থানার পুলিশ অভিযান চালিয়ে শাহাজাহানকে আটক করে আদালতে হাজির করে৷

সাজাপ্রাপ্ত শাহজাহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে শাহজাহানকে আটক করে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে সাজা প্রদান করেছেন।