সংস্করণ
30 August 2026
30 August 2026
অন্যান্য
গোপালপুরে ধানক্ষেতে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুরে ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে গিয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আনোয়ার হোসেন আলমনগর ইউনিয়নের নবগ্রাম মুন্সিবাড়ির মৃত শাহাদৎ হোসেনের ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে একাই ধানক্ষেতে আগাছা পরিষ্কার করতে যান তিনি। প্রচণ্ড রোদে ওই সময় জমিতে তার সঙ্গে আর কেউ ছিলেন না। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা রাতে ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে দুপুরের পরই তার মৃত্যু হয়ে থাকতে পারে। রোববার সকালে তার লাশ দাফন করা হয়েছে।
